
রাজশাহীর পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্তসংলগ্ন দুর্গম চর চরমাঝারদিয়াড় থেকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানার পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার সাতজন হলেন রিপন শেখ (২৮), ফারুক হোসেন (২৬), মনিরুল ইসলাম (৩৫), হাবিবুর রহমান হাবিব (২৮), নাইম শেখ (২০), রাজীব ওরফে রাজিম (২৫) ও মো. মুসা (২৬)। সবার বাড়ি চরমাঝারদিয়াড় গ্রামে। এদের মধ্যে প্রথম তিনজন সাজাপ্রাপ্ত আসামি।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, পদ্মা নদীর ওপারে দুর্গম চরে এদের বাড়ি হওয়ার কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে