
বগুড়ার গাবতলীতে স্কুলছাত্রীদের ইভ টিজিংয়ের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে চাকুসহ আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
আটক রাদিয়াদ হোসাইন বর্ণ (২২) গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের বাসিন্দা শাহিনুর প্রাংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাবতলীর পীরগাছা এলাকায় বর্ণ একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছিলেন এবং গালিগালাজ করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে গাবতলী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।
রামেশ্বরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মণ্ডল বলেন, রাদিয়াদ হোসাইন বর্ণ দীর্ঘদিন ধরে এলাকায় ইভ টিজিং করে আসছিলেন। গতকাল ঘটনার পর স্থানীয়রা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বর্ণের বিরুদ্ধে স্কুলগামী ছাত্রীদের ইভ টিজিংয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৭ জানুয়ারি রামদাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে