
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে দুবাই গিয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহিন আলম। গত ২৭ আগস্ট তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শাহিন আলম উপজেলার সলপ ইউনিয়নের সলপ গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামের বাজের আলী ওরফে নুর ইসলামের ছেলে মোস্তাকিন ও একই গ্রামের মোকছেদ ফকিরের ছেলে আরফান দুবাইপ্রবাসী। মোস্তাকিন ছয় মাস আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। এ সময় শাহিন আলমকে দুবাই ফাইভ স্টার হোটেলে চাকরি দেবে ও তাঁর ছেলে নাঈমকে পোল্যান্ডে ভালো চাকরি দেবে বলে ১১ লাখ টাকার চুক্তি করেন। পরে তাঁরা পারিবারিকভাবে বসে ৬ লাখ টাকা মোস্তাকিন ও আরফানকে দেন এবং বাকি টাকা দুবাই গিয়ে চাকরি হওয়ার পরে দেবেন বলে কথা হয়।
কথা অনুযায়ী ৩০ জুন শাহিন আলম ও তাঁর ছেলে নাঈমকে দুবাই নিয়ে যাওয়া হয়। দুবাই বিমানবন্দর থেকে আরফান ও মোস্তাকিন তাঁদের ডেরা নামক একটি শহরে নিয়ে গিয়ে হোটেলে আটকে রেখে বাকি টাকার জন্য চাপ দেন। শাহিন আলম শর্ত মোতাবেক তাঁর ছেলেকে পোল্যান্ডে পাঠানো এবং তাঁকে ভালো বেতনে চাকরি দেওয়ার পরে টাকা দেবেন বলে জানান। এ কথা শুনে মোস্তাকিন, আরফানসহ অজ্ঞাত বেশ কয়েকজন মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। এমনকি টাকা না দিলে তাঁকে ও তাঁর ছেলেকে মেরে মরদেহ গুম করারও হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে শাহিন আলম তাঁর বাড়িতে ফোন করে টাকা দিতে বললে আরফানের বাবা মোকছেদ ফকির, ভাই মনছুর ও স্ত্রী লাকী খাতুনের কাছে ৫ লাখ টাকা দেন। টাকা পাওয়ার পর শাহিন আলম ও তাঁর ছেলে নাঈমকে খেজুর পার্ক নামক একটি জঙ্গলে ফেলে পালিয়ে যান তাঁরা। পরে একজন ভারতীয় ও একজন বাংলাদেশি প্রবাসীর সহায়তায় তাঁরা দেশে ফিরে আসেন। দেশে এসে মোস্তাকিন ও আরফানের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে আরফানের স্ত্রী ও মোস্তাকিনের বাবা বাজের আলীসহ তাঁর পরিবারের লোকজন শাহিন আলমের সঙ্গে অশোভন আচরণ করেন এবং মারধরের হুমকি দেন। আবার টাকা চাইতে এলে থানা-পুলিশকে দিয়ে মাদকের মামলা দিয়ে ধরিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আব্দুস ছালাম বলেন, ‘আরফান ও মোস্তাকিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শাহিন আলম । তদন্তপূর্বক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ৪ জুন সিরাজগঞ্জের দাদপুর গ্রামের রায়হান আলীর ছেলে মো. আছাদুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিনের বিরুদ্ধে উল্লাপাড়া মোকামী আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে