
রাজশাহীর বাগমারায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইলিয়াস আহমেদ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইলিয়াস আহমেদ উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে।
স্বজনেরা জানান, জমি নিয়ে শত্রুতার জেরে গত ১৩ মে ইলিয়াসের ওপর হামলা চালানো হয়। সেদিন বিকেলে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে তাঁকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন তাঁর ফুপাশ্বশুর আইনুল হকসহ সাত-আটজন।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) সোহেব খান আজকের পত্রিকাকে বলেন, হামলার শিকার ইলিয়াস মারা গেছেন। তাঁর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে