
মাঠ ভর্তি জনতার সমাগম। তিল ধরানোর ঠাঁই নেই। সবার নজর মঞ্চে দিকে, প্রিয় নায়ককে এক নজর দেখতে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়।
এ দৃশ্য নাটোরের লালপুরের বিলমাড়িয়া কলেজ মাঠের। ‘প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমিন খান। গতকাল রোববার বিকেলে ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়ক আমিন খান। এ সময় মাঠে নেমে ফুটবল প্রেমী দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিন খান। উপস্থিত বিপুলসংখ্যক দর্শক তাঁকে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তিনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্যের পাশাপাশি গান পরিবেশন করে। দর্শকদের ভিড় দেখে আবেগ আপ্লুত হয়ে যান। এমনকি বারবার লালপুরে ফিরে আসতে চান বলেও জানান।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভেল্লাবাড়িয়া হযরত শাহ বাগুদেওয়ান ফুটবল একাদশ ১-০ গোলে মনিহারপুর যুব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিরা বিজয়ীদের মাঝে ট্রফি ও মার্সেল কোম্পানির একটি ফ্রিজ এবং বিজিত দলের হাতে ট্রফি ও একটি মার্সেল মনিটর তুলে দেন। এরপর সন্ধ্যায় আমিন খান লালপুরে মার্সেল শো-রুমের উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৫ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে