
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। এ জন্য আজ মঙ্গলবার তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। রাসিকের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত জোন-৭ থেকে তিনি ভোটে লড়তে নামতে চান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, বিভাগীয় হিজড়া গুরু রিনা খান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও কোষাধ্যক্ষ জুলি।
সুলতানা আহমেদ সাগরিকা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলো ভিনগ্রহের মানুষ নয়। তাঁরা এই পরিবার, সমাজ তথা দেশের মানুষ। তাঁরাও কোনো কোনো বাবা-মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন। তাঁরাও মানুষ। কিন্তু একশ্রেণির মানুষ তাঁদের মানুষ হিসেবে মানতে চায় না। অথচ সরকার তাঁদের স্বীকৃতি দিয়েছে। সরকারের এই স্বীকৃতি ও ভোটার হওয়ার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সমাজের সব বাধা অতিক্রম করে তিনি এখন জনগণের সেবা করতে চান। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে তা তিনি দেখিয়ে দিতে চান। আর এ জন্য তিনি ওয়ার্ডবাসীর কাছে সুযোগ চান।
খোঁজ নিয়ে জানা গেছে, সাগরিকার বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার শিল্পীপাড়া এলাকায়। বাবা-মায়ের চার সন্তানের একজন তিনি। বাবা মারা গেছেন। বর্তমানে মা-বোনের কাছে থাকেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে যান। মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন সাগরিকা। তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পরে আর স্কুলে টিকতে পারেননি সাগরিকা। সহপাঠীদের নানা টিপ্পনীর কারণে তিনি স্কুল ছাড়েন। একসময় ছাড়তে হয়েছিল বাবা-মাকে। এরপর শুরু হয় তাঁর সংগ্রামী জীবন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে