সিরাজগঞ্জের কামারখন্দে এক পাগলি মা হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
খবর পেয়ে অনেকেই আজ মঙ্গলবার ওই মা ও তাঁর বাচ্চাকে দেখতে এসেছেন। তবে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এই পাগলি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় চার বছর ধরে থাকতেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পাগলি অতি যত্নে তাঁর বাচ্চাকে আগলে রেখেছেন। কারও সঙ্গেই তিনি কথা বলছেন না।
কথা হয় পাশের চা দোকানি জামতৈল এলাকার আব্দুস সালাম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুপুরে পাগলির প্রসব ব্যথা শুরু হয়। অভিজ্ঞ এক নারীকে ডেকে এনে দেখানো হয়। তাতে সমাধান না হলে আমি ও আনোয়ার তাঁকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে সন্তান প্রসবের পর রাতেই তাঁকে জামতৈল রেলওয়ে স্টেশনে এনে তাঁর ঝুপড়ি ঘরে রেখে দেওয়া হয়।’
আব্দুস সালাম আরও বলেন, পাগলির বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলি কীভাবে এই বাচ্চাকে লালন পালন করবে?
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে এক নারী আমাদের এখানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতেই কয়েকজন এসে বাচ্চাসহ তাঁকে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠাচ্ছি। তাঁরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে