
সিরাজগঞ্জের কামারখন্দে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ছয়জনকে নগদ অর্থ দিয়েছে কামারখন্দ উপজেলা প্রশাসন।
আজ শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এক সভার মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
সভায় সমন্বয়ক জিয়াউর রহমান সাগর তাঁর বক্তব্যে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের চাকরিসহ সরকারি সব ধরনের সুবিধার দাবি করেন।
কামারখন্দ উপজেলায় গণ-অভ্যুত্থানে আহতরা হলেন সুমাইয়া আক্তার ছোঁয়া, মাহবুবুর রহমান, আব্দুল আলীম, জুবায়ের হাসান জিহাদ, মুসা আহমেদ ও সাগর আলী।
তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এ সময় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে