
বগুড়ায় আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মানকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি এলাকায় জুম্মান কসাই নামে পরিচিত। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) ছুরিকাঘাতে জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় জুম্মানকে আসামি করা হয়। তিনি চাঁদা না পেয়ে লোকজন নিয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান র্যাবের কাছে স্বীকারোক্তি দেন। তাঁকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে