নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশাকাজীপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে এক মধ্যবয়সীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহত মান্নান (৪৮) উপজেলার মমিনপুর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে। আহত অবস্থায় মান্নানকে রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্নানসহ কয়েকজন রামশাকাজীপুর গ্রামের জাহিদুল ইসলামের লিজকৃত পুকুরে মাছ চুরির উদ্দেশ্যে গেলে পাহারাদার ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
পুকুর মালিক জাহিদুল ইসলাম বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহেরুল ইসলামের ছোট ভাই। ঘটনার পর তাঁরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাছ চুরির অভিযোগে গণপিটুনিতে আহত মান্নান হাসপাতালে মারা গেছেন। ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তবে অপরাধীদের আটক করতে অভিযান চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে