
রাজশাহী নগরে এক ফ্রিল্যান্সারের বাসায় ঢুকে মারধর, চাঁদা দাবি ও তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন নগরের শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া এলাকার সাজ্জাদুর রহমান (২৫), হাসানুর রহমান রাব্বি (২৫), ভাড়ালিপাড়া এলাকার রাকিব হাসান (২৮) ও নগরের বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার সানি রহমান (৩০)।
অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও চাকু জব্দ এবং ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ক্যামেরা, স্টাম্পসহ মালামাল উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জের এক ব্যক্তি বড়বনগ্রাম রায়পাড়া এলাকায় ভাড়াবাসায় থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। গতকাল বিকেলে তাঁর এক বান্ধবী জরুরি প্রয়োজনে এই বাসায় তাঁর সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ পর চার যুবক দেশীয় অস্ত্রসহ জোর করে বাসায় ঢুকে পড়েন।
সাবিনা ইয়াসমিন বলেন, ওই চার যুবক ফ্রিল্যান্সার ও তাঁর বান্ধবীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা–পয়সা ছিনিয়ে নেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ভুক্তভোগীদের মারধর করেন এবং বাসার বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা ওই ফ্রিল্যান্সারের বান্ধবীর ব্যক্তিগত ছবি ও ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
আরএমপির মুখপাত্র আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ফ্রিল্যান্সার কৌশলে তাঁর সহকর্মীর মাধ্যমে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে নগরের শাহমখদুম থানায় মামলা হলে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে