উত্তরবঙ্গ গামি যানবাহন চলাচলে বর্তমানে ভোগান্তির মূল কারণ সিরাজগঞ্জের নলকা সেতু। সেতুটি দিয়ে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। আজ রাত থেকে এখনও সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। ভোগান্তি চরমে।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার এবং হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া মহাসড়কে ১০ কিলোমিটার, বগুড়া মহাসড়কে ১০ কিলোমিটার ও পাবনা মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। হাটিকুমরুল গোলচত্বর দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের আংশিক প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে থাকে।
এ সময় মাইক্রোবাসের ড্রাইভার শিহাব হোসেন জানান, ঢাকা থেকে রওনা দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যানজটে আটকে যাই। রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত এখনো আটকে আছি। এ যানজট কখন শেষ হবে এটার কোন সিয়র নেই। যানজটে আটকে থাকা যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই রফিকুল ইসলাম জানান, মহাসড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরশনে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যায় বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে