বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আমেনা খাতুন ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পাড়ে একাই খেলা করছিল আমেনা খাতুন। পরিবারের লোকজনের অগোচরে অসাবধানতাবশত পুকুরের পাড় থেকে নিচে পড়ে যায়। পুকুরে পানি বেশি থাকায় ডুবে যায় সে। পরে স্বজনেরা বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে যাওয়া শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে। শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ হয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে