
বগুড়ার শেরপুরে চলন্ত বাস থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া ৩টার দিকে শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জীবন (২০) ঢাকা-রংপুরগামী মৌমিতা নামের একটি বাসের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি নীলফামারী জেলার সদর থানার চরচড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মৌমিতা নামের বাসটি পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য রংপুরে যাচ্ছিল। রাত সোয়া ৩টার দিকে বাসটি শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদের উত্তর পাশে একটি পেট্রলপাম্পের সামনে মহাসড়কের ডিভাইডারকে ধাক্কা দেয়। এ সময় বাসটির চালকের সহকারী মহাসড়কে ছিটকে পড়েন। এরপর ওই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বলেন, নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর আজ সোমবার বেলা সোয়া ১টায় আইনগত প্রক্রিয়া শেষ করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে