
রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা। ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়ার পর নেচে নেচে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে সকাল থেকে ম্যুরালটির সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১টা ৫৫ মিনিটে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানের তালে তালে নেচে-গেয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে একদল শিক্ষার্থী ভেঙে পড়া সেই ম্যুরালের ওপর নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শেখ মুজিবুর রহমানের ২৫ ফুট উঁচু ও ২২ ফুট প্রস্থ ম্যুরালটিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আবক্ষ ম্যুরাল’ বলে দাবি করা হতো। আবক্ষ ম্যুরালটি নির্মাণে ১০ লাখ ২০ হাজার টাকা খরচ করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে ম্যুরালটির উদ্বোধন করা হয়।

এদিকে ২০২১ সালে রাজশাহী কলেজে শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদকে দিয়ে ‘উদয়াস্তে বাংলাদেশ’ নামের ৪০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রস্থের টেরাকোটা করা হয়। টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়। গতকাল বুধবার রাতে টেরাকোটা থেকে শেখ মুজিবের প্রতিকৃতি তুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে