
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি (পাওয়ার টিলার) খাদে পড়ে রাব্বানী (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রহনপুরের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলির চালকসহ দুজন আহত হন। নিহত রাব্বানী উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামের কবির হোসেনের ছেলে।
আহতরা হলেন ট্রলির চালক মামলত ও শ্রমিক হামিদুর।
স্থানীয়রা বলেন, আজ সকালে ইটভর্তি ট্রলি নিয়ে কলকলিয়া গ্রামে ফিরছিলেন তাঁরা। পথে ইসলামনগর এলাকায় পৌঁছালে পুনর্ভবা নদীর সংযোগ নালায় (খাঁড়ি) ট্রলিটি পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় কিশোর শ্রমিক রাব্বানী। এ সময় আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা ওই দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তবে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে