
বগুড়ার শিবগঞ্জে মীমাংসা বৈঠকে আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কিচক বন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কিচক বন্দর শাখার সাধারণ সম্পাদক।
বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক ও নিহতের চাচাতো ভাই আব্দুল বাসেদ জানান, কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ এবং শ্রমিক লীগের নেতা ইয়াকুব আলীর সঙ্গে সংগঠনের পদ নিয়ে বিরোধ চলছিল শহিদুলের। তাঁরা শহিদুলকে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সংগঠনের কার্যালয়ে বিষয়টি নিয়ে আপসের জন্য দুই পক্ষই বৈঠকে বসে। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগের নেতা আবু সাঈদ বিএনপির নেতা শহিদুলের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই কিচক বন্দরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ব্যাপারে শুক্রবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস আজকের পত্রিকাকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের ও কাউকে আটক করা হয়নি। তবে মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে