
নাব্যতা সংকটের কারণে ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাজিরহাট ঘাট থেকে শাহ আলী এবং আরিচা ঘাট থেকে ধানসিঁড়ি নামের দুটি ফেরি ছাড়ার মাধ্যমে চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাজিরহাট ঘাটের সহকারী ম্যানেজার মো. ফখরুজ্জামান জানান, গত শুক্রবার রাত ৯টা থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। ড্রেজিং শেষে ফেরি চলাচল স্বাভাবিক হলো।
ফেরি চলাচল বন্ধ থাকাকালীন কাজিরহাট ও আরিচা ঘাটে আটকা পড়ে অসংখ্য পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন শ্রমিকেরা। ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি মিললেও, যে পরিমাণ ট্রাক আটকা পড়েছে তাতে পারাপার হতে দুদিন সময় লাগবে বলে জানান ভুক্তভোগী শ্রমিকেরা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে