
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে বিষনো বর্মণ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বিলে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বাসিন্দা চিত্র বর্মণের ছেলে।
পুলিশ জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে ওই এলাকার বড়াইল বিলে পানি তোলার একটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য নলকূপের মালিক আব্দুস সাত্তার ওই এলাকার বিষনো বর্মণকে ডাক দেন। তাঁকে বিদ্যুতের সংযোগ লাইন ঠিক করার জন্য ট্রান্সমিটারের কাছে উঠিয়ে দেন। সেখানে লাইন ঠিক করার সময় বিষনো বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে