দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরে ঝটিকা মিছিল করেছে শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় শিবিরের নেতা-কর্মীরা। মিছিল থেকে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিবিরের নেতা-কর্মীরা শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি অর্ধ কিলোমিটার দূরে পিটিআই মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শিবিরের কয়েকজন কর্মী রহমান নগর এলাকায় ঢুকে পড়লে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রাকিব নামের একজনকে তারা আটক করে পুলিশে দেয়।
অন্যদিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শহরতলির ফুলদীঘিতে যুবদল মশাল মিছিল বের করে। এ সময় আবুল খায়ের কোম্পানির একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া মহাসড়কে লিচুতলা এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে আতঙ্কে রাত ৮টার মধ্যে বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কমে যায়। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে লোকজন কমতে থাকে সন্ধ্যার পর থেকেই। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহর ছাড়াও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে