রাতে বাড়ির পাশে বসে কয়েকজন মাদক সেবন করছিলেন। এ সময় তাদের নিষেধ করলে বাগ্বিতণ্ডা হয়। হইচই শুনে বাড়ির কয়েকজন এগিয়ে এলে তাঁদের ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। তাতে চারজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গোরস্তান মসজিদ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনায় ওই রাতেই জহুরুল ইসলাম শেরপুর থানায় অভিযোগ জানিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৪০), তাঁর ছোট ভাই মো. নয়ন (২০), ভাতিজা মো. সাঈদী (২৫) ও ভাগনে মো. ইমন (২০)।
থানায় অভিযোগকারী জহুরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে এলাকার সাজু (৩৫), হীরা (১৮) ও রানা (৩০) তাঁর বাড়ির পাশে দাঁড়িয়ে গাঁজা সেবন করছিলেন। গাঁজার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এই নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। হইচই শুনে বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে আসে। এ সময় মাদকসেবীরা তাঁদের সঙ্গে থাকা বাটাল ও ছুড়ি দিয়ে আঘাত করে চারজনকে জখম করে।
এ বিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই সেখানে পুলিশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে