
‘চেতনায় কবিতা, মননে কবিতা, চল বহুদূর’-প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে দেশ-বিদেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেপালি কবি ও নেপাল একাডেমির মেম্বার সেক্রেটারি ধনো প্রাসাদ সুবেদি।
উদ্বোধনের পর বাংলাদেশ, ভারত, নেপালসহ দেশ-বিদেশের ২০০ কবি সাহিত্যিক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। নোঙর সাহিত্যগোষ্ঠি এ আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করেছে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠান মঞ্চে দেশ-বিদেশি কবি সাহিত্যিক ও অতিথিদের উত্তরীয় পরানো হয়।
অনুষ্ঠানের মুখ্য আয়োজক হাসানুজ্জামান উৎসব প্রসঙ্গে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানো এবং বিদেশি কবি-সাহিত্যিকদের মধ্যে সেতুবন্ধনের জন্য গত বছর থেকে ঈশ্বরদীতে নোঙর এ সাহিত্য উৎসবের আয়োজন করছে। এ আয়োজনে এবার নেপাল ও ভারত থেকে ১০ ও দেশের বিভিন্ন জেলা থেকে আরও ১৯০ জন কবি-সাহিত্যিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিদেশিদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।
আজকের আয়োজনের শুরুতে উপস্থিত ছিলেন—নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর ও কবি আখতার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রাজিবুল ইসলাম, রাজশাহী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিখা সরকার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মীর হুমায়ূন কবির, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ভারতের কবি মানিক পণ্ডিত, নেপালের কবি শান্তা দাহাল, নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিকরাম উদাসী, কবি রাজকুমারী কুয়ার, বিমালা খনাল, কেশারি ওমাগাই, ইন্দ্র বাহাদুর চৌধুরী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এরপর প্রফেসর কবি আখতার হোসেনের সভাপতিত্বে নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন—নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান।
দ্বিতীয় ও তৃতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর কবি আব্দুদ দাইন সরকার ও সাহিত্যিক প্রফেসর সাজেদুল ইসলাম। নোঙর সদস্য শাম্মী আক্তার স্মৃতি ও আতাউর রহমান বাবলুর যৌথ সঞ্চালনায় প্রথম দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে নির্ধারিত আলোচনা, সেমিনার, কবি-সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট প্রদান, গান পরিবেশন, কবিতা ও প্রবন্ধ পাঠ।
আগামীকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে