
দেশে কোনো পরিবার ঠিকানাহীন থাকবে না বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতগুলো পরিবারকে বিনা মূল্যে বাড়ি দেওয়ার নজির নেই কোনো দেশে। তবু একটি মহল চক্রান্ত করে যাচ্ছে সরকার উৎখাতের জন্য। যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবাস্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে না। প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যের সংকট নেই। সরকারি ভর্তুকির মাধ্যমে দেশের ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছে। ৫০ লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছে। তিনি সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর উদ্বোধন করেন।
নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রমুখ।
উপজেলায় প্রথম থেকে তৃতীয় ধাপে ২০৬টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয় এবং চতুর্থ ধাপে ৭৭টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে