
শেরপুর উপজেলায় ১৬ মাস বয়সী সন্তানকে ডোবায় ছুড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোরে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাবা জাকির হোসেনকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জাকির হোসেন উঁচুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত শিশুর নাম মোছা. হুমায়রা খাতুন।
স্বজনদের বরাত দিয়ে শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, পারিবারিক কলহের জেরে নিজের মেয়েকে হত্যা করেছেন জাকির। সোমবার দিবাগত রাতে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে তুলে নিয়ে বাড়ির পাশে ডোবায় ছুড়ে ফেলে দেন জাকির। এরপর নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁর স্ত্রী রাবেয়া খাতুনের ঘুম ভেঙে গেলে পাশে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্বামী জাকিরের আচরণে রাবেয়ার সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন জাকিরই কিছু একটা করেছেন।
এসআই আরও জানান, রাবেয়া মেয়ে হুমায়রাকে খুঁজে না পেয়ে অবশেষে আশপাশে থাকা স্বজনদের ডাক দেন। পরে তাঁরা সবাই মিলে জাকিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সবার চাপে পড়ে মঙ্গলবার ভোরে মেয়েকে ডোবায় ফেলে দেওয়ার কথা স্বীকার করেন জাকির। এর পরই পরই ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নিয়ে জাকিরকে আটক করা হয়।
সাচ্চু বলেন, ‘জাকির তাঁর মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। কিন্তু কেন তিনি এ ধরনের ঘটনা ঘটালেন, এ বিষয়ে কিছু বলছেন না। অন্যদিকে তাঁর স্ত্রী রাবেয়া খাতুনও বলতে পারছেন না, জাকির কী কারণে নিজের মেয়েকে হত্যা করলেন। তবে তাঁদের পারিবারিক কলহ আছে। এর জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে।’
হত্যার অভিযোগ ওঠার পর জাকিরকে আটক করা হয়েছে। একই সঙ্গে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এসআই সাচ্চু বিশ্বাস।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে