
সিরাজগঞ্জের তাড়াশে খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে উপজেলার চৌবাড়িয়া গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে তাড়াশ উপজেলার চৌবাড়িয়ায় খাসজমিতে বসবাস করেন ভূমিহীনেরা। হঠাৎই এলজিইডি কর্তৃপক্ষ তাঁদের উচ্ছেদে নোটিশ দেয়। অব্যবহৃত জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদে প্রভাবশালীদের তদবিরেই এলজিইডি এই নোটিশ দিয়েছে উল্লেখ করে তাঁরা এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভূমিহীন রোমানাথ, কুইন, শাহীন, সমাপ্ত প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে