
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার শেরপুর থানা-পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নামদার হোসেন (৫৫) ও মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৬)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই শহরের ধুনট রোডের মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ২ নভেম্বর মামলাটি করা হয়। মামলার বাদী ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত সরকার, যিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার বাসিন্দা। এজাহারে নাম উল্লেখিত আসামির সংখ্যা ছিল ১৪৭ জন এবং মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যাও ছিল অনেক।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার এজাহারে তাঁদের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে