রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর মিছিল থামছেই না। এ মিছিলে যোগ হয়েছেন আরও ১৭ জন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁরা মারা গেছেন। এ নিয়ে হাসপাতালে চলতি মাসে মোট ২৮৮ জন প্রাণ হারালেন।
নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে নয়জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং নওগাঁ ও নাটোরের দুজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে করোনা পজিটিভ ছিলেন। বাকি নয়জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।
শনিবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এ হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে আটজন পুরুষ ও নয়জন নারী। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব দুজন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন নয়জন, ৪ ও ২৩ জুন ১৬ জন করে, ৫, ৮, ৯ ও ১০ জুন ৮ জন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩, ১৬, ২০, ২১ ও ২২ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন। এ পর্যন্ত সর্বোচ্চ ১৮ জন মারা গেছেন ২৪ জুন।
হাসপাতালে করোনা রোগীর চাপও কমেনি। বর্তমানে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭। শনিবার সকালে সর্বোচ্চ ৪৩১ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আটজন, নাটোর থেকে ছয়জন, নওগাঁ থেকে তিনজন এবং পাবনা থেকে চারজন করে রোগী ভর্তি হয়েছেন।
শনিবার সকালে হাসপাতালে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার নয়জন, কুষ্টিয়ার তিনজন এবং চুয়াডাঙ্গা, দিনাজপুর ও ঢাকার আরও একজন করে রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৮৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ১৯৭ জন আছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৪৬ জন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে