
প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারের পর তাঁকে নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম (১৯)। তিনি নাটোর সদর উপজেলার চাঁনপুর পাবনাপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ওই মামলায় পীরগঞ্জ মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ (২৬), চাঁনপুর পাবনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘এক বছর আগে আসামি তামিমের সঙ্গে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে চাঁনপুর গ্রামে নিয়ে যান তামিম।’
ফরহাদ হোসেন আরও বলেন, ‘এরপর আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজনের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে রাত ৯টার দিকে একটি বিলের ভেতরে কলাবাগানে নিয়ে যান। পরে সেখানে ভোর ৫টা পর্যন্ত ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তামিম। পরে তামিম মেয়েটিকে আব্দুল মজিদের কাছে হস্তান্তর করেন। মজিদ মেয়েটিকে একটি বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।’
র্যাবের অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, ‘পরে ওই স্কুলছাত্রীকে রাজশাহীগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় লোকজন স্কুলছাত্রীর অস্বাভাবিক অবস্থা লক্ষ করে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় তারা ধর্ষণের বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্কুলছাত্রীর বাবা থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে