পাবনার আটঘরিয়ায় সর্বহারা নেতা মুসা হত্যা মামলার ৫ জন আসামিকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জেলার চাটমোহর উপজেলার কদমতলী গ্রামের সাইফুল ইসলাম (২৫), আটঘরিয়া উপজেলার নগর চাচকিয়া গ্রামের একরাম হোসেন (২৫), আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের নাহিদুল ইসলাম ওরফে শাকিল (১৯), আমিনপুর থানার শরিফুল ইসলাম (২৫) ও রাজবাড়ী জেলার চরভাটার গ্রামের জালাল প্রামানিক (২৮)। তাঁরাও পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, মুসা খাঁ (২৮) পূর্ব বাংলা সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। গত ২৬ অক্টোবর বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের অলির মোড়ের একটি চা দোকানের পেছনে ক্যারাম খেলছিলেন মুসা খাঁ (২৮)। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রামদা দিয়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি খুনের মামলা হয়।
গত রোববার রাত ৩টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে আতাইকুলা থানার ফারাদপুর এলাকার নতুন পাড়ার মো. নাহিদের বাড়িতে অভিযান চালান এক দল পুলিশ। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘আসামিরা পূর্ব বাংলা-সর্বহারা-মাওবাদী বলশেভিক পুনর্গঠন আন্দোলনের (পিবিএসপি-এমবিআরএম) সশস্ত্র সদস্য। এই দলটি রাজবাড়ি ও পাবনার ঢালারচর, সাগরকান্দি, সাদুল্লাপুর, ভাড়ারা, একদন্তের প্রত্যন্ত এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পূর্ব শত্রুতার কারণেই তাঁরা মূসাকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্ত করে আমরা জেনেছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে