বগুড়ার শেরপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনজনের বাড়িই মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামে। তাঁদের মধ্যে নিহত দুজন হলেন সোলায়মান সরকারের ছেলে হৃদয় সরকার (২০) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২০)। আহত হয়েছেন শাহিন শেখের ছেলে সাগর শেখ (২০)।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, ইউসুফ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবি তোলার কার্যক্রম চলছে। এইচএসসি পরীক্ষার্থী হৃদয়, শুভ ও সাগর ওই কেন্দ্রে ছবি তুলতে গিয়েছিলেন। ছবি তোলার পর তিনজন একসঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি তাঁদের চাপা দেয়। এতে হৃদয় ও শুভ ঘটনাস্থলেই মারা যান। সাগর গুরুতর আহত হন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যে গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি চিহ্নিত করার জন্য অনুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে