হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে শহিদুল ইসলাম কালু (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এরানদহ গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে র্যাব-১২ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় খবর আসে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মাদকদ্রব্য কেনা–বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম কালু ও সুমন মীর নামের দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব তাঁদের আটক করে। পরে শহিদুল ইসলাম কালুর শরীর তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শহিদুল ইসলাম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে