
সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদে গোসল করতে নেমে তিন স্কুলছাত্র নিখোঁজ হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থীর নাম রাফিন (১৫)। সে ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে এবং সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
এখনো নিখোঁজ রয়েছে তার দুই বন্ধু—কৃঞ্চ (১৫) ও সারজিল (১৫)। তারাও একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাঁর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন মিলে ফুলজোর নদে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, ‘বেলা ৩টা ২৫ মিনিটে তিনজন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে রাফিনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে ডুবুরিদল এসে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে অভিযান চালাবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে