চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আব্দুস সাকিব (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর উপর নিমগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌর মিরের খৈলান এলাকায় ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয় সাকিব। এ ঘটনায় ওই দিন সদর থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মশিউর রহমান অভিযোগপত্র জমা করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে