নাটোরের সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ও সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ইংরেজি তারিখ থেকে নাটোর জেলাধীন সব উপজেলা/পৌরসভা, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই সব ইউনিট বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’
কমিটিগুলো বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। তিনি বলেন, এ সময় এসব ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কমিটি সম্পন্ন করে জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে