
বগুড়ার শেরপুরে লুট হওয়া পাম তেলভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, বুধবার ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। এই তেলের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। ডাকাত দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা তেল সাপাহার থেকে গোদাগাড়ীতে আনা হচ্ছে। ট্রাক উদ্ধারের ঘটনায় আগেই থানায় একটি মামলা হয়েছে।
এর আগে গত রোববার চট্টগ্রাম থেকে ট্রাকটি পাম তেল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাত দল তেলভর্তি ট্রাকটি থামায়। তারপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাঁদের অচেতন করে ফেলে দেওয়া হয়।
ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি লুট করেছিল, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তার তিনজনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে