
সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আসামিকে গাঁজা রাখার দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চোলাই মদ রাখার দায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ বেচাকেনার খবরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সাবিনা খাতুন দৌড়ে পালিয়ে যায়। তাঁর ফেলে যাওয়া ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি প্রদিপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। পরে সাবিনা খাতুনকে গ্রেপ্তার করে র্যাব। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে