
ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল। প্রধান অতিথি দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে তাঁকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা দলের এক কর্মী মারা গেছেন। তাঁর নাম গণিউল ইসলাম গণি।
আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গণিউল মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গণিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই। মোমিন গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তিনি আসার আগেই কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করে নিতে দুই পক্ষের নেতা-কর্মীরাই দাঁড়িয়ে ছিলেন। তখন মোমিন গ্রুপের পক্ষ থেকে তাঁরা প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে গণিউল গুরুতর আহত হন। তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গণিউল ইসলামের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের সময় গন্ডগোল হয়েছিল। কী নিয়ে গন্ডগোল, সেটা বলতে পারব না। দলের ভেতর বিভিন্ন মতাদর্শের মানুষ, তারা গন্ডগোল শুরু করেছিল নিজেদের মধ্যে। গণিউলের মৃত্যুর খবর শুনেছি। মামলা করার জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে