
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে নিহত দুই যুবদল নেতা-কর্মী হত্যার ঘটনায় করা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন ও শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখ।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার সকালে আলম শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে শহরের সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা লিমন ও শাহজাদপুর থেকে ইউপি চেয়ারম্যান শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
ওসি হুমায়ুন কবির আরও বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও লিমন যুবদলকর্মী সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি আলম শেখ। আলমকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে আজ রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে