
নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন বিএনপি নেতা বেলাল হোসেন শৌখিন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে বদলগাছী থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতপরিচয় আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরক মামলায় আবু খালেদ বুলু এজাহারভুক্ত আসামি। গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে