
সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা ড্রেজার দিয়ে বালু তোলার অপরাধে তানভীর হাসান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার ঝাটিবেলাই ফুলজোর নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।
ওই ব্যবসায়ী সিরাজগঞ্জের সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাংলা ড্রেজার দিয়ে বালু তুলছিলেন যেটি নিয়মে নেই। এ জন্য বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তানভীর হাসানকে ১ লাখ টাকা জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে