
আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সাড়ে চার মাস পর পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন।
ওই দিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে