বগুড়ার ধুনট উপজেলায় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা শাহিনুর আলম টগরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মাঠপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মামলায় জানা গেছে, ব্যবসায়ী প্রয়োজনে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তির কাছ থেকে ব্যাংকের চেক দিয়ে ১০ লাখ টাকা ধার নেন শাহিনুর। পরে সেই টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তি ২০২১ সালে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে টগরের বিরুদ্ধে ব্যাংক চেক ডিজঅনার মামলা করেন। ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী হাকিম মামলার শুনানি শেষে ২০২২ সালের ১ ডিসেম্বর শাহিনুরকে দোষী সাব্যস্ত করে ১০ লাখ টাকা ও ১ বছরের কারাদণ্ড দেন। ঘটনার পর থেকে পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে