বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৬)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জাকিরের আগে একটি মেয়েসন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের মেয়ে হুমায়রা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেন। পরে তাঁর স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেননি। বাড়ির লোকজন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে