চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয়ের ছাদ থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার টাউন হাই স্কুলের ছাদ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
ককটেল উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন।
ওসি রইস উদ্দীন বলেন, স্কুলের ছাদের ওপর ককটেলগুলো দেখতে পেয়ে থানা-পুলিশ কে খবর দেন স্থানীয়রা। পরে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে।
রইস উদ্দীন আরও বলেন, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারীরা ককটেলগুলো নিরাপদ স্থান ভেবে স্কুলের ছাদে রাখে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে ককটেল রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে