
রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, এটা সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। এদিকে গতকাল সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল-স্বাক্ষর করেছেন।’
রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাঁদের আবারও টাকা দিতে হয়েছে।’
নাম প্রকাশ না করা শর্তে একজন ইউনিয়ন পরিষদের সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘পরিষদের ডেটা এন্টি অপারেটর মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছেন। বিষয়গুলো তদারক করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাঁদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে