বগুড়ার ধুনটে গোয়ালঘরের কয়েল থেকে লাগা আগুনে এক কৃষক দগ্ধ এবং গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আটাচর হঠাৎপাড়ায় পরিবার-পরিজন নিয়ে বাস করেন শহিদুল ইসলাম ও শাহাদৎ হোসেন। তাঁরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
জানা গেছে, শহিদুল ইসলামের গোয়ালঘরে দুটি গরু ছিল। গোয়ালঘরের মশা তাড়াতে রাতে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে গোয়ালঘরের একটি গরু, গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে যায়। তা ছাড়া অন্য গরুটির শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী কৃষক শাহাদৎ হোসেনের একটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে কৃষক শাহাদৎ হোসেন দগ্ধ হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আগুনের ঘটনায় দুই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে