
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘বিস্কুট খাওয়ানোর কথা বলে আমার ভাইয়ের ছেলে মেয়েটিকে বাড়ির পাশে দোকানে নিয়ে যায়। পরে তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে ভয় দেখায়। রাতে অসুস্থ হয়ে পড়লে মাকে বিষয়টি জানায়। আজ রোববার সকালে মেয়েকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠান। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তাৎক্ষণিক তাকে রামেক হাসপাতালে পাঠিয়েছি।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে