
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে রোমানা খাতুন নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম সোহাগকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বজ্রবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমানা খাতুন উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে এবং আটক আশরাফুল ইসলাম সোহাগের স্ত্রী।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী আজকের পত্রিকাকে বলেন, কায়েমপুর ইউনিয়নের বজ্রবালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ এক বছর আগে উল্লাপাড়ার রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হয়। আজ ভোরে উভয়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।
আসলাম আলী আরও বলেন, খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে রোমানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে