
সবজি বিক্রেতা ফাতেমা বেগম ঋণ নিয়েছিলেন জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা থেকে। দুর্ঘটনায় আহত হওয়ায় ব্যবসা বন্ধ রয়েছে তাঁর। ফলে ঋণের দুটি কিস্তি দিতে পারেননি। এরপর আজ রোববার সকালে কিস্তির টাকা না পেয়ে উঠানে বেঁধে রাখা ছাগল নিয়ে যান ওই সংস্থার কর্মী।
ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায়। পরে বিষয়টি জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
ফাতেমা বেগম জানান, তিনি নগরের হাদির মোড়ে সবজি বিক্রি করেন। ব্যবসার জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ইতিমধ্যে ৪ হাজার টাকা দিয়েছেন। সম্প্রতি দুর্ঘটনায় তিনি কোমরে আঘাত পান। ফলে ব্যবসা করতে পারছেন না। তাই দুটি কিস্তি বকেয়া পড়েছে। এর ফলে তাঁর বাড়ি থেকে ছাগল নিয়ে যান সংস্থাটির কর্মী।
ফাতেমা বেগম বলেন, ‘আজ সেহরি খেয়ে পাশে বোনের ঘরে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ের জন্য আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল নিয়ে চলে যান। যদিও ছাগলটি আমার নয়।’
আজ দুপুরে ওই সংস্থার কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ছাগল ফেরত নিতে ফাতেমা ও ছাগলের মালিক রিসা বেগম সেখানে গেছেন। এ সময় রিসার সঙ্গে সংস্থাটির কর্মকর্তা নাসিরুল্লাহ কবীরের তুমুল বাগ্বিতণ্ডা চলছিল। পরে ওই ছাগল রিসা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সংস্থাটি দুই বছর ধরে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। সংস্থাটি চলছে শুধু সমবায় সমিতির ছাড়পত্র দিয়ে। তারা এলাকার মানুষকে ঋণের ফাঁদে ফেলে চড়া সুদ আদায় করছে। কার্যালয়ের সামনে নেই কোনো সাইনবোর্ড।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর কোনো মন্তব্য না করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামের তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল আনার বিষয়ে তিনি বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে