
নাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আঁখি খাতুনের সঙ্গে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার তাইজুল মিস্ত্রির ছেলে ইসমাইল হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ কারণে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।
এদিকে গতকাল সোমবার দুপুরে আঁখিকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ইসমাইল। সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরে আঁখিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আশরাফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম। সেখানেও আমার মেয়েকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে